এক নজরে ঢাকা বিভাগের ঢাকা জেলাঃ

 

      


                              ঢাকা বিভাগ

ঢাকা জেলা

প্রশ্ন: ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় কবে?

 উঃ ১৭৭২ সালে। 

প্রশ্ন ও ঢাকা জেলার সীমানা কি? 

উঃ উত্তরে গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে মুন্সীগঞ্জ, পূর্বে নারয়ণগঞ্জ এবং পশ্চিমে

মানিকগঞ্জ ও ফরিদপুর জেলা। 

প্রশ্ন : ঢাকা জেলার আয়তন কত? 

উ : ১,৪৬৪ বর্গ কিলােমিটার। 

প্রশ্ন : ঢাকা জেলার জনসংখ্যা কত? 

উঃ১,২৫,১৭,৩৬১ জন। 

প্রশ্নঃ ঢাকা জেলার জনসংখ্যার ঘনত্ব কত? 

উঃ ৮,২২৯ প্রতি বর্গ কিলােমিটারে। 

প্রশ্নঃ ঢাকা জেলার জনসংখ্যা বৃদ্ধির হার কত?

উঃ ৩.৪৮%। 

প্রশ্নঃ ঢাকা জেলার জনসংখ্যা অনুপাত কত? 

উঃ পুরুষ-১১৯ ঃ নারী-১০০ জন। 

প্রশ্নঃ ঢাকা জেলায় সাক্ষরতার হার কত? 

উঃ শতকরা ৭০.৫ ভাগ। 

প্রশ্নঃ ঢাকা জেলায় সাক্ষরতার আন্দোলনের নাম কি? 

উঃ গণ শিক্ষায় ঢাকা। 

প্রশ্ন ও ঢাকা জেলায় গ্রাম কতটি? 

উঃ ১৮৬৩টি। 

প্রশ্নঃ ঢাকা জেলায় কতটি ইউনিয়ন রয়েছে? | 

উঃ ৭৭টি।

 

প্রশ্ন ও ঢাকা জেলায় থানা কতটি ও কি কি?

উঃ ৫৬টি। যথা : কোতােয়ালী, সূত্রাপুর, মতিঝিল, ডেমরা, রমনা, লালবাগ, ধানমন্ডি, মােহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও, ক্যান্টনমেন্ট, গুলশান, পল্লবী, সবুজবাগ, শ্যামপুর, খিলগাঁও, বাড্ডা, কাফরুল, হাজারীবাগ, তেজগাঁও শিল্প এলাকা, শাহবাগ, নিউমার্কেট, আদাবর, পল্টন, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, দারুস সালাম, কদমতলী, শাহ আলী, চকবাজার, কলাবাগান, শের-ই-বাংলা-নগর, রামপুরা, বংশাল, তুরাগ, খিলক্ষেত, কামরাঙ্গীরচর, ওয়ারী, রূপনগর, ভাটারা, ভাষানটেক, বনানী, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, শাহজাহানপুর, মুগদা, ধামরাই, সাভার, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, আশুলিয়া। 

প্রশ্ন : ঢাকা জেলায় উপজেলা কতটি ও কি কি? 

উঃ ৬টি । ধামরাই, দোহার, কেরানীগঞ্জ,নবাবগঞ্জ, সাভার ও তেজগাঁও সার্কেল। 

প্রশ্ন : ঢাকা জেলায় পৌরসভা কতটি? 

উঃ ৪টি। সাভার, দোহার, নবাবগঞ্জ, ধামরাই।

প্রশ্ন: ঢাকা জেলায় সিটি কর্পোরেশন কতটি? 

উঃ ২টি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

প্রশ্নঃ ঢাকা জেলার নদ-নদী কি কি? 

উঃ বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বংশী, ধলেশ্বরী, তুরাগ ইত্যাদি। 

প্রশ্ন ও ঢাকা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলাে কি কি?

উঃ লালবাগ কেল্লা, বায়তুল মােকাররম মসজিদ, আহসান মঞ্জিল, পরী বিবির মাজার, ঢাকেশ্বরী মন্দির, হােসেনি দালান, চামেলী। হাউস, তারা মসজিদ, বাহাদুর শাহ পার্ক, কার্জন হল, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় শহীদ মিনার, সােহরাওয়াধী উদ্যান, বঙ্গভন। 

প্রশ্ন : ঢাকা জেলার শিল্প ও খনিজ সম্পদগুলাে কি কি? 

উঃ বস্ত্র, পাট, সিরামিক, কাগজ, জুতা, ঔষধ,তৈরি পােশাক, ভােজ্য তেল, প্রসাধনী সামগ্রী, সাবান, বৈদ্যুতিক সরঞ্জাম, সাইকেল,টেলিভিশন, তামাক প্রভৃতি শিল্প রয়েছে। 

প্রশ্নঃ | ঢাকা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? 

উঃ নবাব স্যার সলিমুল্লাহ (সমাজ সংস্কারক, জমিদার), অতল প্রসাদ সেন (কবি), আতাউর রহমান খান (রাজনীতিবিদ), নবাব আবদুল গনি (জমিদার), নবাব আহসান উল্লাহ (জমিদার), কায়কোবাদ (মহাকবি), খাজা নাজিমুদ্দিন (রাজনীতিবিদ), আবদুর রাজ্জাক (জাতীয় অধ্যাপক শিক্ষাবিদ), সৈয়দা কানিজ ফাতেমা রােকসানা (প্রথম মহিলা পাইলট), ঋত্বিক ঘটক (পরিচালক), দীনেশ চন্দ্র সেন (গবেষক), নূর হােসেন (স্বৈরাচার বিরােধী আন্দোলনে নিহত হন), বুর রহমান (৬৯-এর গণ আন্দোলনে নিহত), ফজল শাহাবুদ্দিন (সাহিত্যিক)।




No comments:

Post a Comment